কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার উদ্যোগে বৃহস্পতিবার একযোগে রাইখালী, চিৎমরম ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিটে সম্প্রীতি সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ বাঙ্গালহালিয়া বিটে, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী রাইখালী বিটে এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্তিয়াক চিৎমরম বিটে উপস্থিত থেকে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান।
এইসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
