কাপ্তাই প্রতিনিধি ॥
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রধানমন্ত্রীর উপহার কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫শ দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। বিতরণকালে সকল ওয়ার্ডের মেম্বার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসময় পাঁচশ লোকের মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
