কাপ্তাই প্রতিনিধি ॥
চন্দ্রঘোনা ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় বর্ণাঢ্য মিছিল, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কাটার মাধ্যমে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. নজরুল ইসলাম লাভলু, উজ্জ্বল ভট্টাচার্য্য, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হোসেন, উপজেলা মহিলা লীগ আহবায়ক মনোয়ারা জাহান, মহিলা নেত্রী সীমা, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাহাদুর, সদ্য সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এআর লিমন, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান নিজাম, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফাহিম, সিঃ সহ-সভাপতি আবদুর রহমান রনি, সহ-সভাপতি মেহরাব হোসেন রাফি,সহ-সভাপতি মোঃ আমান, সহ-সভাপতি ওমর হারুন, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মোহনসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে কেক কেটে ও আতশবাজির মাধ্যমে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
