নিজস্ব প্রতিবেদক
শেখ কামাল বিসিবি অনুর্ধ্ব ১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের চাঁদপুর স্টেডিয়ামের ‘বি’ গ্রুপের খেলায় ১১৮ রানে চট্টগ্রাম জেলা দলের কাছে পরাজিত হয় রাঙামাটি জেলা দল।
রবিবার চট্টগ্রাম বিভাগের ‘বি’ গ্রুপের চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় টস জিতে চট্টগ্রাম অনুর্ধ্ব ১৮ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম জেলা ৫০ ওভারে ৯ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে। চট্টগ্রামের রহমত উল্লাহ ৪২ ও খালেদ ৫৪ রান করেন। রাঙামাটি পক্ষে শাকিল ৪টি উইকেট লাভ করেন।
রাঙামাটি জেলা দল ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রাঙামাটি পক্ষে একমাত্র রিটন ত্রিপুরা ৩০ রান করে। রাঙামাটির বাকী আর কোন ব্যাটার দুই সংখ্যার স্কোর করতে পারেনি। এরমধ্যে অতিরিক্ত থেকে রাঙামাটির ইনিংসে যোগ হয় ২৫ রান। মাত্র ২৫.১ ওভারে রাঙামাটি অনুর্ধ্ব ১৮ জেলা দল ৭৪ রানে অলআউট হয়ে ১১৮ রানের বড় পরাজয় বরণ করে। চট্টগ্রামের পক্ষে হিমেল ৩ উইকেট লাভ করেন।
আগামী ৩ অক্টোবর কক্সবাজার ও ৫ অক্টোবর মৌলভীবাজার জেলার সাথে রাঙামাটি জেলার পরবর্তী দুটি ম্যাচ। রাঙামাটির জেলা দলের ম্যানেজার হিসেবে আব্দুল করিম লালু ও কোচ মহিতোষ দেওয়ান রয়েছেন।
