খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের হাজারো পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের নাম গোমতিছড়া ও ঘিলাছড়া। গোমতি বাজার থেকে উত্তরের সলিং রাস্তা ধরে গালামনি পাড়া থেকে ডানে গেলেই ‘ঘিলাছড়া’ আর সোজা উত্তরে ‘গোমতিছড়া’। গোমতির উত্তর-পুর্বের হাজারো পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ হিসেবে পরিচিত ‘গোমতিছড়া’ ও ‘ঘিলাছড়া‘র ওপর সেতু নির্মিত না হওয়ার কারণে গোমতি থেকে বিচ্ছিন্ন ১৬ পাহাড়ী গ্রামের মানুষ।
পাহাড়ী জনপদে নিরাত্তার দায়িত্বে থাকা গোকুলমনি পাড়া সিআইও ক্যাম্প ছাড়াও ১৬টি গ্রামের হাজারো পাহাড়ী পরিবারের বাস। আধা পাকা-আধা কাঁচা দীর্ঘ নয় কিলোমিটার এ সড়কটিতে ‘ঘিলাছড়া’ ও ‘গোমতিছড়া’র উপর সেতু না থাকায় সড়কটি জনগনের কোন কাজে আসছেনা। বরং বেড়েছে মানুষের দুর্ভোগ। দুর্গম পাহাড়ী জনপদে ভোগাšিতর অন্য নাম হয়ে দাঁড়িয়েছে ঘিলাছড়া ও গোমতিছড়া। শুধু জনভোগান্তিই নয় সেতু না থাকায় নিরাপত্তা বেস্টনীর বাইরে রয়েছে ১৬ পাহড়ী গ্রাম। ফলে সেখানে গড়ে উঠেছে পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের অভয়ারণ্য। তাদের অব্যাহত চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে পড়েছে সাধারন পাহাড়ী জনগোষ্ঠি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঘিলাছড়ির পাহাড়ী ছড়ার দু’পাশে প্রশ্বস্ত কাঁচা রাস্তা থাকলেও দীর্ঘ বছরেও ঘিলাছড়ার উপর কোন সেতু নির্মিত হয়নি। একই ভাবে অধাপাকা আর আধাকাঁচা সড়ক থাকলেও স্বাধীনতার পরেও সেতু নির্মিত হয়নি গোমতিছড়ার উপর। ফলে গোমতিছড়ার ওপারে গোকুলমনিপাড়া সিআইও ক্যাম্পের বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষাসহ আইনশৃঙ্খলা রক্ষায় যেমন ভোগান্তিতে পড়তে হয় তেমনি সাধারন জনগনও ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত।
দীর্ঘ সড়কের ঘিলাছড়া ও গোমতিছড়ার উপর সেতু নির্মিত না হওয়ায় পাঁয়ে হেঁটে ছড়া পার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারন জনগণ। আদা, হলুদ, কলাসহ তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সমস্যা হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে নতুনপাড়ার নারায়ন ত্রিপুরা বলেন, সকালে সুর্য্য ওঠার আগে রওনা দিলেও পায়ে হেঁটে গোমতি বাজারে পৌছতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। একই ভাবে নিজেদের অব্যাহত কষ্টের কথা জানালেন ভাঙ্গামুড়া-১ এলাকার বাসিন্দা হরিমোহন ত্রিপুরা। বর্ষা মৌসুমে ছড়ায় পানি বাড়ার কারণে যাতায়াত সর্ম্পূন বন্ধ হয়ে যায়। পাহাড়ী ঢলে নেমে আসা পানি না কমা পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে হয়’।
গোমতির কেশব মহাজন পাড়ার পরিজ্যোতি ত্রিপুরা জানান, কেশবমহাজনপাড়া, বেয়াদন্তপাড়া, প্রার্থনা কারবারী পাড়া, নতুনপাড়া, গোকুলমনিপাড়া, খাদাপাড়া, ভাঙ্গামুড়া, কাপতলাপাড়াসহ ১৬টি পাহাড়ী পাড়া থেকে প্রায় দুইশতাধিক ছাত্র-ছাত্রী প্রতিদিনই দীর্ঘ পাহাড়ী পথ পায়ে হেঁটে গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ে যায়। এ সড়কে যানচলাচল না থাকায় তাদেরকে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হয়। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে ছড়ার পানি বেড়ে যায়, ফলে এ সময় শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না।
ঘিলাছড়া ও গোমতিছড়ার ওপর দীর্ঘদিনেও সেতু নির্মিত না হওয়ায় ১৬টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে আছে জানিয়ে গোমতির ৮নং ওয়ার্ডের মেম্বার মিলন ত্রিপুরা বলেন, কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া সম্ভব হয়না। অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়। তার মতে ঘিলাছড়া ও গোমতিছড়া‘র ওপর সেতু নির্মিত না হওয়ায় এখনকার নিরাপত্তাও বিঘিœত হচ্ছে। পাশাপাশি দিনের পর দিন স্থানীয় চাঁদাবাজদের দৌরাত্ম বাড়ছে।
সাধারন মানুষের নিরাপত্তার স্বার্থে ঘিলাছড়া ও গোমতিছড়ার ওপর সেতু নির্মাণের দাবী জানিয়ে গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন বলেন, সেতুর অভাবে জনদুর্ভোগের পাশাপাশি এজনপদে স্থানীয় স্বশস্ত্র সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজির শিকার হচ্ছে সাধারন জনগন। সেতুটি নির্মাণ করা হলে মানুষের নিত্যদিনের দুর্ভোগ কমে আসবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন, ঘিলাছড়ার ওপর সেতু নির্মানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জননিরপত্তাসহ যোগাযোগ ব্যবস্থার বিষয়টি বিবেচনা করে গোমতিছড়ার উপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
গোমতিছড়া ও ঘিলাছড়া‘য় সেতু না থাকায় পিছিয়েপড়া পাহাড়ি জনগোষ্ঠীর একটি বড় অংশ নাগরিক সুবিধা হতে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ পিএসসি বলেন, যোগাযোগব্যবস্থা নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। সেতু দুটি নির্মান করা হলে এখানকার সাধারন মানুষ নিরাপত্তা বেস্টনীল মধ্যে আসবে বলেও জানান তিনি। তার মতে সেতু না থাকায় গোকুলমনিপাড়া সিআইও ক্যাম্পের বিজিবি সদস্যদের হাটবাজারে আসাসহ নিয়মিত কার্যক্রম বিঘিœত হচ্ছে।
