খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা হাসপাতালে পিংকি রায় চৌধুরী (২৫) নামে এক গৃহবধুর মরদেহ রেখে পালিয়েছে স্বজনরা।
পরে জানা য়ায় নিহত গৃহবধূর নাম পিংকি চেীধুরী (২৫) গুইমারা দার্জিলিং টিলা এলাকার তার বাসা ও গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরীর স্ত্রী। ওই গৃহবধুর মাথায়, মুখে, হাতসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে লাশ মাটিরাঙ্গা থানা হেফাজতে রয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: আনিসুল হক বলেন, একটি সিএনজিতে করে একজন মহিলাসহ ৪/৫জন লোক মিলে ওই গৃহবধুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরমধ্যে একজন নিজেকে গৃহবধুর বৌদি বলে পরিচয় দেয়। সিএনজি থেকে বেরকরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিতরে রাখেন পরে কর্তব্যরত চিকিৎসক গৃহবধুর বৌদি দেখতে আসলে। কিছুক্ষন পর স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধুর মরদেহ ফেলে সবাই পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মো: সৈয়দ জাকির হোসেন জানান, গৃহবধুর মাথা, মুখ, হাতসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
স্থানীয় একটি সূত্র বলছে, শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির জের ধরে স্বামী সাগর চৌধুরী পিংকিকে মারধর করে। এতে তাঁর মৃত্যু হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। এই নিয়ে কয়েকবার সামাজিক সালিশ হয় বলে জানা গেছে। বাড়ী দার্জেলিং টিলা।
গুইমারা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ওই গৃহবধুর স্বামীসহ পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। তবে তাদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।