খাগড়াছড়ির গুইমারায় ধান্য জমিন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যাক্তির নাম মো: আনোয়ার হোসেন (৪৫) । নিহত আনোয়ার হোসেন গুইমারা ডাক্তার টিলায় আমান উল্লাহর বাড়িতে থেকে কৃষি কাজ করত। সর্ম্পকে আমান উল্লাহ ও নিহত আনোয়ার হোসেন তারা আপন চাচাত ভাই। বৃহস্পতিবার থেকে আনোয়ার হোসেন নিখোঁজ ছিল। রোববার সকালে আমান উল্লাহর ধান্য জমিনে তার লাশ দেখতে পায়। পরে আমান উল্লাহ পুলিশকে খবর দেন।
পরে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘সকাল সাড়ে ৮ টায় ধান্য জমিন থেকে নিহতের লাশ উদ্ধার
করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে।