নিজস্ব প্রতিবেদক, লংগদু
রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ৮ মাসের অন্তঃসত্তা বৃষ্টি আক্তার (১৯) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার স্বামী নবীউল হোসেন।
গৃহবধূর স্বজনরা জানায়, আনুমানিক সময় ১২টার দিকে ঘরের ভিতর চালার কাঠের সাথে শাড়ির আঁচল বেধে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। গৃহবধূ আট মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলে তারা জানায়। পরিবারের লোকজন দেখতে পেয়ে দুপুরের দিকে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আফজাল হোসেন বলেন, ভিকটিমকে হাসপাতাল নিয়ে আসলে তখন আমরা পরীক্ষা করে মৃত দেখি এবং গলায় একটি দাগ দেখতে পাই। পরবর্তীতে লংগদু থানার পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
লংগদু থানার সহকারী পরিদর্শক (এস আই) শাহাবুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গীয় পুলিশ সহ হাসপাতাল থেকে লাশ ময়না তদন্তর জন্য থানার হেফাযতে নিয়ে আসি। ময়নাদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। গৃহবধূর আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে পারিবারিক কলহের কারণে এমনটা ঘটনা হতে পার বলে ধারণা করা হচ্ছ। পরবর্তীতে ময়নাতদন্তর রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে। এখনও পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
