সম্প্রতি খাগড়াছড়ি সেনানিবাসের চেঙ্গী গলফ ক্লাবের উদ্যোগে ফোর প্রেসিডেন্ট কাপ গলফ টুর্ণামেন্টে সেকেন্ড বেষ্ট গ্রোস সাফল্য অর্জন করেছেন রাজিব ত্রিপুরা ।পেশায় স্কুল শিক্ষক রাজিব ত্রিপুরা বর্তমানে রাঙামাটির লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন ।
স্বদালাপী ক্রিড়াপ্রেমী রাজিব ত্রিপুরা দেশের প্রথম সারির ফুটবলার ছিলেন । ফুটবলের প্রতি ভালোবাসা এখনো ফুরিয়ে যায়নি । সময় সুযোগ হলে এখনো ফুটবল নিয়ে নেমে পড়েন তরুন খেলোয়ারদের সাথে ।
গত পাঁচ বছর যাবৎ খেলছেন অপেশাদার গলফ । শুরু করেছেন ২০১৩ সালের মাঝামাঝি ।কোচ সালাউদ্দীনের কাছে হাঁতেখড়ি । শুরুতে মানিয়ে নিতে কষ্ট হলেও বর্তমানে গলফ এর প্রতি বিশেষ টান অনুভব করেন এমনটাই জানালেন রাজিব ত্রিপুরা ।
এ পর্যন্ত চারবার বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণ করে সফল হয়েছেন তিনি । গত শনিবার বিদ্যালয়ের অফিস কক্ষে স্যারের সাথে আলাপকালে তিনি জানালেন, প্রথমবার টুর্ণামেন্টে খেলে সাফল্যর দেখা পান নি । দুই বার হয়েছেন নিয়ার ইজ টু পিন ।একবার মেক্সিমাম পার। গত শুক্রবার অনুষ্ঠিত এ টুর্নামেন্টে খাগড়াছড়ি চেঙ্গী গলফ ক্লাব,ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব ও শাহীন গলফ ক্লাবের ৬৩ জন গলফার অংশ নিয়েছিলেন ।
Previous Articleমাটিরাঙ্গার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা
Next Article লংগদুতে কৃষি প্রণোদনা প্রদান
