খাগড়াছড়ি প্রতিনিধি ॥
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলমগীর। এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক রূপম খীসা, জহিরুল ইসলাম, আবদুছ সালাম, রিয়াজুল হক হোসেলঅন্য অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ
স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তারা বলেন, পাক বাহিনী ২৫মার্চ ঠান্ডা মাথায় অসহায় বাঙালির ওপর নির্মম হত্যাকান্ড চালায়। এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়ংকর গণহত্যা। এটি ছিল বাঙালির ইতিহাসকে নিশ্চিহ্ন করে দেয়ার এক নারকীয় পরিকল্পনা। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভা থেকে নিহতদের প্রতি শোক প্রকাশ করে বক্তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবং জড়িত সকলের শাস্তি হবে।
