বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) উপজেলা দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ খাজা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপি নেতা মো. ওমর ফারুকসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানে তারেক রহমানের দীর্ঘায়ু ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
