খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দিবিতে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। বুধবার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াসের মাধ্যম স্মারকলিপি দেওয়া হয়। এর আগে জেলা শহরের কলা বাগান থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে দুই বার পুলিশের বাধার মুখে পড়ে। সেই বাধা অতিক্রম করে তারা স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচাইরী মারমা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক রব রাজা, আবু তালেব, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক বাপ্পি দাশ।
