বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রাঙামাটি জেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, শারীরিক সুস্থতায় আশু রোগমুক্তি, গণতন্ত্র পুনঃউদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে এক মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। সোমবার রাঙামাটি কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকার। জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দিপন তালুকদার দিপু। আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু নাসের। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল, সদর থানা স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দেশ ও দশের উন্নতি, সম্মৃদ্ধি, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল মৃত ব্যক্তির উদ্দেশ্যে কবর জিয়ারত করা হয়।(বিজ্ঞপ্তি)
