খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সঞ্চালনায় উক্ত সভায় জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভাগসমূহের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
