খাগড়াছড়িতে ২০০৫ সালের ১৭ আগষ্ট জেএমবির সিরিজ বোমা হামলা মামলার ১৬ আসামীর মধ্যে ১৫ জনকে বিষ্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় যাবজ্জীবন দ- দিয়েছে আদালত। একই সাথে সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস করে জেল দিয়েছে আদালত।
সোমবার বিকেল ৪টায় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রত্মশে^র ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন।
এসময় মামলার ১৬ জনের মধ্যে ১৫ জন আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আবুল কালাম আজাদ নামে একজনকে খালাস দিয়েছে আদালত।
এছাড়া পলাতক ১ আসামীসহ ১৫ জনকে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় প্রত্যেককে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয় বিচারক এবং দোষী সাব্যস্ত হওয়ায় ৪ ধারায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদ-ে দ-িত করেন।
এদিকে, জেএমবি সদস্যদের রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে বাড়তি পুলিশ মোতায়ন ছিল।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশের মতো খাগড়াছড়ির আদালত প্রাঙ্গণ, এডিএম কোর্ট প্রাঙ্গণ ও শাপলা চত্বরের মুক্ত মঞ্চে একযোগে সিরিজ বোমা হামলা করে নিষিদ্ধ ঘোষিত জেএমবি। এসময় ৩ জন আহত হয়। খাগড়াছড়ি সদর থানায় দায়েরকৃত মামলার ১৫ জন রাষ্ট্র পক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
