পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘লোক লোকালয়’ অনুষ্ঠান ৩৫বছর পূর্ণ করেছে। দিনটি উপলক্ষে শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে এক আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। শিল্পী আবুল কাশেমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লেখক অলিন্দ্র লাল ত্রিপুরা লিয়ন,চামেলী ত্রিপুরা, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি জসিম উদ্দিন মজুমদার, সংগঠক নাজিম উদ্দিন, শিল্পী চামেলী ত্রিপুরা প্রমুখ। সভা শেষে উপস্থিত সবাই কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। পরে শহরে একটি আনন্দ র্যালী বের করা হয়।