খাগড়াছড়ি শহরের চেঙ্গী নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু ও আরেক শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার(১০ সেপ্টেম্বর) দুপুরে উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে উত্তর গঞ্জপাড়ার মোঃ রিফাত(১০) ও মোঃ সেলিম(১০) নদীতে গোসল করতে নামে। এসময় নদীর গভীর খাদে পড়ে দুইজন ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক সেলিমকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তবে এখনো রিফাত নামে অপর শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে খোঁজাখুজি করছে। রিফাত উত্তর গঞ্জপাড়া এলাকার মোঃ উজ্জলের ছেলে এবং সেলিম একই এলাকার মোঃ দিদারুল আলমের ছেলে। এদিকে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় উদ্ধারে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিশুকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালাচ্ছ্।ে রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা দিয়েছে বলেও জানান তিনি।
