খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে সদর উপজেলা কৃষকলীগ ও পৌর কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষকলীগের জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, কৃষকলীগের চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য মো: মোতাহের হোসেন বাবলু।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও বাংলাদেশকে উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল গঠনেও কাজ করে যাচ্ছে। সভায় জেলা সদর কৃষক লীগ ও পৌর কৃষকলীগ শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহ্বান জানান বক্তারা।
