নভেল করোনা ভাইরাস মোকাবেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকদের খাদ্য পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন।
বুধবার দুপুরে উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ৯২ জন শ্রমিকের জন্য চাল ডাল আলু পেঁয়াজ ও তেলসহ খাদ্য সামগ্রী পৌঁছে দেন ইউএনও। এসময় সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াইপ্রæ মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, স্থানীয় আ.লীগ নেতা আবু তাহের উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, ‘দূর্গমতার কারনে সবার কাছে যাওয়ার সুযোগ হয় না। নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকরা আমাদের জন্য শঙ্কার কারণ। তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করাটা জরুরী। তবে আশার কথা হচ্ছে ১৯ জন শ্রমিকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের মধ্যে পাঁচ জনের ফলাফল নেগেটিভ। বাকিদের ফলাফলও শিঘ্রই চলে আসবে।
Previous Articleকরোনা
Next Article অসুস্থ নারীকে হাসপাতালে পৌঁছে দিলেন ইউএনও
