খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৩ হাজার ২‘শ ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলকক্ষে মাটিরাঙ্গা উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ৩৩০ জন কৃষকের মাঝে ১৩ হাজার ২‘শ ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চেীধুরী, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মহিলা সদস্য নিগার সুলতানা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তরুন ভট্রাচার্য্য, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন। ফলদ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম মিয়া।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ফলদ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চেীধুরী বক্তব্য বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব, তাই তৃণমূলে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে। জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে বিগত বছরের ন্যায় কৃষি অফিসের সহযোগিতায় কৃষকদের হাতে ফলদ বৃক্ষের চারা তুলে দিচ্ছে। এখন কৃষকদের দায়িত্ব হবে এসব চারা যতœসহকারে রোপন করা এবং পরিচর্যা করার। তিনি উল্লেখ করে আরো বলেন আগামী প্রজন্মের জন্য বাসযোগী পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপনের বিকল্প নেই, মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালবাসতে হবে এবং রক্ষা করতে হবে।
ফলদ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুন রশিদ ফরাজি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, সাংবাদিক নেতৃবৃন্দ, হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
