রাঙামাটি শহরের ডিসি বাংলোর পাশেই কাপ্তাই হ্রদে যাত্রী বোঝাই একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত লঞ্চের আরোহীকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। শুক্রবার সন্ধ্যার পর এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার সকালে যাত্রীবাহী এমএন ফায়জুন লঞ্চটি রাজবাড়ী ঘাট থেকে ৩০/৪০জন নারী-পুরুষ শিশুসহ বালুখালী যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে ডিসি বাংলোর অদুরে হ্রদের ডুবন্ত গাছের সাথে ধাক্কা লাগে। লঞ্চের চালক বিষয়টি বুঝতে পেরেই তৎক্ষনাৎ ডিসি বাংলোর পাশেই লঞ্চ ঘুরিয়ে দেয়। এদিকে যাত্রীদের হৈ-হুল্লুড় আর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। জেলা প্রশাসনের স্পিডবোট দ্রুত ঘটনাস্থলে আসে এবং কর্মচারি ও ডিউটিরত পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। ততক্ষণে হ্রদের অপরাপর বোটগুলো এবং পর্যটন ঘাট থেকেও বেশ কিছু বোট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরাও আসেন। লঞ্চের সকল যাত্রীকে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেয়া হয়।
জেলা প্রশাসনের স্পিড বোট চালক মোঃ তৈয়ব ও দায়িত্বরত পুলিশের এএসআই নঈমুদ্দিন জানান, সন্ধ্যায় হঠাৎ লোকজনের হৈ-হুল্লুড় শুনে দ্রুত বোট নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং লোকজনদের উদ্ধার করি। এসময় জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ দিদারুল আলম জানান, ঘটনার সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই এবং লোকজনদের উদ্ধার করি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কেউ নিখোঁজও হয়নি বলে লঞ্চে থাকা লোকজন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তিনি।
Previous Articleআলীকদমে র্যাবের অভিযানে ১৩ আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৩
Next Article শহরের শেষ বাড়িটায়……

৩ Comments
thanks god
Ha ha ha…na jene buya news…dube gese picnic er r boltesen punnarti lonch
Pãrthîb Çhãkmá