কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীনকে সম্প্রতি রাঙামাটি জেলাধীন বরকল থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা প্রশাসনের মাসিক সভায় ওসি মো. নাসির উদ্দীনকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক এবং ইউএনও মুনতাসির জাহান উপস্থিত থেকে এই বিদায় সংবর্ধনা জানান। এসময় কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মইনুল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ইউপি চেয়ারম্যানগণ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক অবদান রাখায় সম্প্রতি তাকে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
