শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে ওয়াগ্গা ইউনিয়নের বরইছড়ি বাজার, কুকিমারা মারমা পাড়া এবং চিৎমরম ইউনিয়নের চিৎমরম ঘাট এলাকায় উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে কাপ্তাই তথ্য অফিসের শিল্পীরা গানে আর কথা মালায় সরকারের প্রাথমিক শিক্ষা, মাদক জঙ্গিবাদ প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য বিষয়সহ নানা বিষয়ে জনগণকে অবহিত করেন। কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় শিল্পী রফিক আশেকী, বসুদেব মল্লিক, মেঘনাথ এবং টুন্টু দাশ সংগীতানুষ্ঠানে অংশ নেয়। বিপুল সংখ্যক স্থানীয় জনগণ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে অবহিতকরণ বিষয় উপভোগ করেন।
