কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই হ্রদে তিন মাস মৎস্য আহরণ বন্ধকালীন কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল ৬ শত ৮৬ জন জেলেদের মাঝে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চাল বিতরণ করা হয়।
মৎস্যজীবী পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে এইসময় জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান প্রকৌ. মো. আব্দুল লতিফ।
