সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাইের ৬৩৮০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল। শনিবার সারা দেশের ন্যায় কাপ্তাইয়েও এ কর্মসূচি পালিত হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ উদ্দিন চৌধুরী জানান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ১২৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭৮০ জন শিশুকে ১টি করে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬০০ শিশুকে একটি করে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এদিকে শনিবার সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগে এই কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন। এইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মাসুদ উদ্দিন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জল চাকমা, উপজেলা স্যানেটারি কর্মকর্তা মো: ইলিয়াছ উপস্থিত ছিলেন।

৫ Comments
well
Abdur Rahman Nadim Jahidul Hasan Production Office kere ???
Ki?
eto shishu kemne
je shokol sisu aj tika khete parenay tara ki korbe? pls.janaben.