ছাত্রলীগ কর্মীরা আটকে রাখার পর রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে ১৮ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের মেস থেকে সংগঠনের বই,দুটি ল্যাপটপ,সরকার বিরোধী প্রচারণামূলক বই ও ছাত্রশিবিরের সদস্য সংগ্রহ করার বই উদ্ধার করা হয়েছে। উপজেলার শিল্প এলাকায় জাকিরের স-মিল এর পাশে অবস্থিত ছাত্রশিবিরের মেসে সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুদ্দিন সুমন এবং সাধারন সম্পাদক এ আর লিমন এর নেতৃত্বে ৩০/৩৫ জন ছাত্রলীগ কর্র্মী ছাত্র শিবিরের একটি মেসে সভা চলাকালীন ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তল্লাশি চালিয়ে শিবিরকর্মীদের আটক করে। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম জানায়নি পুলিশ।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, আমরা আগেই জানতাম এখানে প্রায়ই জামাত শিবিরের গোপন বৈঠক হয়। কিন্তু কখনো হাতে নাতে ধরতে পারি নাই। আজ সন্ধ্যা থেকে আমাদের নেতাকর্মীদেয় নিয়ে তাদের উপর নজর রাখতে থাকি এবং আমরা সফল হই। সেখানে তাদের আমরা ঘিরে রাখি, পরে পুলিশকে খবর দিলে তারা তাদের থানায় নিয়ে যায়। তাদের কাছে জিহাদি বইসহ সরকার বিরোধী লিফলেট পাওয়া যায়।
কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ১৮ জনকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত আরো জানাতে পারবো আপনাদের। প্রাথমিক ভাবে তারা শিবিরের কর্মী বলে তারা স্বীকার করেছেন। তাদের কাছে দুই বস্তা জিহাদী বই ও সরকার বিরোধী লিফলেট পাওয়া যায়। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

১ Comment
পাগল নাকি মানুষ ওকানে কি শিবিরের এস্টেসন