কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, দেশের সংবিধানে সকল জনগকে আইনের আশ্রয় পাওয়ার অধিকার দিয়েছে। জনগণ যেকোনো সময় যেকোন বিষয়ে তার অধিকার আদায়ের জন্য আইনের দ্বারস্ত হতে পারে। দেশে মামলার সংখ্যা বেশি। তাই কিছু কিছু মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে মামলার জট কমে যাবে এবং গ্রাম আদালত আরো সক্রিয় হবে। সেক্ষেত্রে হেডম্যান ও কার্বারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় সরকার বিভাগের আওতায় গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পটি তৃণমূল পর্যায়ে জনগণের বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। বুধবার কাপ্তাইয়ে হেডম্যান কার্বারিদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস, আশিকা ও টংগ্যার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী (মিশুক)। টংগ্যা’র বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের কাপ্তাই উপজেলা কমিউনিটি মবিলাইজার মংচাই মারমার সঞ্চালনায় এসময় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন ১১৯নং হরিণছড়া ভাইজ্যাতলীর হেডম্যান থোয়াই অং মারমা।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন গ্রাউসের গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায়-২ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অম্লান চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, টংগ্যার থিয়েটার বিশেষজ্ঞ শিপন চাকমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম প্রতিনিধি মাসাং মারমা। মতবিনিময় সভায় রাইখালী হেডম্যান, কার্বারি এবং প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
