কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ডিসেম্বর মাসের মাসিক এনজিও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে এইসময় সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, শিক্ষা অফিসার মো. ইদ্রিচসহ কাপ্তাই উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এইসময় সভাপতির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, সকল এনজিওগুলোকে অবশ্যই প্রশাসনের সাথে সমন্বয় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।
