একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মনিস্বপন দেওয়ান বুধবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা, চিৎমরম ও ওয়াগ্গা ইউনিয়ন এলাকায়।
প্রচারণার শুরুতে ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া, বরইছড়ি বাজার ও উপজেলা সদর এলাকায় গণসংযোগ করেন। এরপর তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন এলাকার কেপিএম সিনেমাহল এলাকায় গনসংযোগ করেন। চন্দ্রঘোনায় গণসংযোগ শেষে তিনি চিৎমরম ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারনা চালান।
চিৎমরম প্রচারনার শুরুতেই তিনি চিৎমরম ভান্তের নিকট আশীর্বাদ নেয়ারপর চিৎমরম বাজার ও চিৎমরম মুসলিম পাড়ায় গণসংযোগ করেন। এরপর পুনরায় তিনি ওয়াগ্গা ইউনিয়নের নোয়াপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে উঠান বৈঠকে বক্তব্য প্রদান শেষে রাঙ্গামাটির উদ্দেশ্যে কাপ্তাই এলাকা ত্যাগ করেন।
এসময় তিনি একাধিক পথসভায় অংশ গ্রহণ করেন এবং নির্বচনী প্রচারনায় স্থানীয় জনসাধারন, ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরন ও ভোট প্রার্থনা করেন। কাপ্তাই ইউনিয়ন এলাকায় গণসংযোগ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা না করেই চলে যায় বলে জানা গেছে।
গণসংযোগকালীন সময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম, কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান, কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
