কাপ্তাই প্রতিনিধি ॥
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় রবিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিযোগী অংশ নেন।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দীন।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
