কাপ্তাই প্রতিনিধি ॥
করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৩০ জন ট্রাক ও সিএনজির চালকদের মাঝে ১০ কেজি হারে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ উপস্থিত থেকে ইউনিয়ন কার্যালয়ে চালকদের মাঝে এই সহায়তা তুলে দেন।
এসময় ইউপি সদস্য সজিবুর রহমান, জাহিদুল ইসলাম, মহিম উদ্দিন, ট্রাক শ্রমিক ইউনিয়নে সভাপতি শাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন উপস্থিত ছিলেন।
