কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি ৪০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক পাচারকারী আটক করা হয়েছে। আটকরা হলেন কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডাবন্যাছড়া পাড়ার সুক্রইচিং মারমা এবং একই উপজেলাধীন ফটিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাবুয়া হেডম্যান পাড়ার বাসিন্দা মিসাইনু মারমা।
গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ইনচার্জ(ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শুক্রবার সন্ধ্যায় ৬ টায় ৪০ মিনিটে উপজেলা সদর বড়ইছড়ি বাস স্টেশন হতে তাদেরকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করেন।
ওসি মো. জসিম উদ্দিন জানান, আটকরা ঘাগড়া-বড়ইছড়ি সড়ক হয়ে দুইটি ব্যাগে করে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ চট্টগ্রাম শহরে পাচারের উদ্দেশে বড়ইছড়ি বাস স্টেশনে অপেক্ষা করছিলেন। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
