কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ কৃষকলীগ কাপ্তাই উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।
এছাড়া বর্ধিত সভার অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্যঅংসুই ছাইন চৌধুরী।
কাপ্তাই উপজেলা কৃষকলীগের সভাপতি সামসুদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুধীর তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এড. উম্মে হাবিবা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, রাঙামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ২নং রাইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান এনামুল হক, রাঙামাটি জেলা কৃষকলীগের সহ সভাপতি শান্তনা চাকমা, সহ সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, যুগ্ম সম্পাদক হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক নুরুল্লা ভুঁইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অরুণ ধর, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক সুবর্ণ ভট্টাচার্য, দপ্তর সম্পাদক তপন ধর, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম রাজু, আইন বিষয়ক সম্পাদক বিনয় চাকমা, কাপ্তাই উপজেলা কৃষকলীগ যুগ্ম সম্পাদক মোঃ আবুল তালেবসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতারা প্রতি ইউনিয়ন থেকে ৯ থেকে ১৩ জনের কমিটি করে ওয়ার্ড সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন।
