কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোরে কাপ্তাই ঢাকাইয়া কলোনী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে একইদিন দুপুরে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ইনচার্জ মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মো. ইখতিয়ার হোসেন, এসআই ওমরা খান, এএসআই সরোয়ার হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকাইয়া কলোনী থেকে ২টি জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফারুক প্রকাশ গুইট্টা ফারুক(১৯) কে আটক করে। সে একই এলাকায় বসবাসরত মো. আশরাফের পুত্র।
কাপ্তাই থানার ইনচার্জ মো. জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
