কাপ্তাই প্রতিনিধি ॥
‘কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি। কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে বৃহস্পতিবার জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা সদর ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়।
কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখু বড়ুয়ার নেতৃত্বে এসময় উক্ত র্যালিতে ৫০ জন বিভিন্ন পদবির আনসার ও ভিডিপি সদস্য অংশ নেয়।
