কাপ্তাই প্রতিনিধি
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় (ইউজিডিপি) কাপ্তাই উপজেলা পরিষদের বাস্তবায়নে সোমবার সকালে চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৫৬ জোড়া হাই ও লো বেঞ্চ বিতরণ করা হয়েছে। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধানগণ আসবাবপত্র গ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জাইকা এর অর্থায়ন করে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- কেআরসি উচ্চ বিদ্যালয়, কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা, চিৎমরম উচ্চ বিদ্যালয়, ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চেংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ।
