নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে তিন বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছেন, ‘কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা,চিৎমরম ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক উবাচিং মারমাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জরিত করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ বিবৃতিতে বলেছেন-‘বর্তমান সরকার বিরোধীদলের গনতান্ত্রিক কার্যক্রম বন্ধ করার জন্য দলীয় নেতৃবৃন্দের নামে সারাদেশে নিপিড়নমূলক এইসব মামলা দায়ের করছে। তবে নির্যাতন নিপিড়ন করেও জনগণের নায্য দাবি আদায়ের আন্দোলন বন্ধ করা যাবেনা।’
এর আগে কাপ্তাই উপজেলা বিএনপিও পৃথক বিবৃতিতে গ্রেফতার হওয়ার নেতাদের বিরুদ্ধে দায়ের করার মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি জানিয়েছে।
