মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের ‘সাদা মনের মানুষ’ খ্যাত তিলোকানন্দ মহাথেরো’র প্রতিষ্ঠিত কাচালং শিশুসদন নবনির্মিত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১১ জুন শুক্রবার সকালের দিকে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন তৃতীয় তলায় তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও সেনাবাহিনীর আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে তিনটি রুমে থাকা ২১ জন ছাত্রের ব্যবহারের নানান সরঞ্জাম বই, খাতা, কলম, বেঞ্চ , চেয়ার, টেবিল, সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে এই ভবটি নির্মাণ করে দেয়ার পর রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এর উদ্বোধন করেন।

এই শিশুসদনে অসহায়দের বিনামূল্যে থাকা, খাওয়া, লেখাপড়া সহ যাবতীয় ভরণপোষণ করেন ধর্মীয় গুরু তিলোকানন্দ মহাথেরো।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাঘাইহাট সেনা জোনের করেঙ্গাতলী ক্যাম্পের সেনা সদস্যরা। তারাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
