কাচালং ডিগ্রি কলেজ সহ ২৭১টি কলেজকে সরকারি ঘোষণা দেওয়ায় কলেজের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাঘাইছড়িবাসী ও কাচালং সরকারি কলেজ শিক্ষকমন্ডলী, কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সোমবার সকালে কাচালং সরকারি কলেজ থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
এসময় কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আরও ধন্যবাদ জানান রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারসহ সংশ্লিষ্ট সকলকে।
তিনি আরোও বলেন, আজ থেকে কাচালং সরকারি কলেজের নতুন করে অগ্রযাত্রা শুরু হলো। এসময় তিনি কলেজের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রী দেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
