কাউখালী প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী মো. শাহ আলমের মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপি শোকসভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার সন্ধ্যায় কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ শোকসভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ছৈয়দুল আলম মেম্বারের সভাপতিত্বে সদস্য সচিব এমএ মনছুর ও সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মোতালেব মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল আলী, শ্রমিক দলের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, কৃষক দলের সদস্য সচিব বি অলক চৌধুরী, রিংকু বড়–য়া, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মো. রিপন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিন, সদস্য সচিব আব্দুল্লাহ তুহিন, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. তারা মিয়া সহ জেলা ও উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া, প্রয়াত জেলা বিএনপি’র সভাপতি হাজী মো. শাহ আলম ও উপজেলা বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন খোকনসহ সকলের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২২ তারিখ সকাল এগারোটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী মো. শাহ আলম।
