কাউখালীর বেতবুনিয়াতে উবাইচিং মারমা (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বেতবুনিয়ার মনাইরটেক এলাকার নীজ বাড়ীর পার্শ্বে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাউখালী পুলিশ।
পুলিশ জানায়, বেতবুনিয়া ইউনিয়নের মৃত আতুশি মারমার ছেলে উবাইচিং মারমা (৩০) মঙ্গলবার রাতে তার স্ত্রী কামেমা মারমার সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। স্ত্রীর সাথে অভিমান করে বুধবার শেষ রাতে কোন এক সময় নিজ ঘরে পার্শ্বে জাম্বুরা গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্ত্রী কামেমা ভোরে ঘুম থেকে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোজাখোজি করতে থাকে। এক পর্যায়ে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করতে থাকলে পাশ্ববর্তী লোকজন এসে পুলিশে খবর দেয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: মনজুর আলম জানান-পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি প্রেরণ করে। এব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
Previous Articleপাহাড়জুড়ে প্রবারণা পূর্ণিমা
Next Article শক্তিমান হত্যাকান্ডে জড়িত জেএসএস নেতাসহ আটক ৪