“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে পলিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয় দিবস ২০১৮। রবিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে এদিবসটি পালিত হয়। দিবসটি উৎযাপন করে বেসরকারি এনজিও সংস্থা আরএইস্টেপও। দিবসটি উদযাপনের অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুষ ভাইস চেয়্যারমেন মংসুইউ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, মহিলা বিষয়ক কর্মকতা ধীমান চাকমা, তুলা উন্নয়ন কর্মকর্তা মো: সেলিম উদ্দিন, কাউখালী কলেজের প্রভাসক গফুর আহম্মদ, আরএইস্টেপ (ইউবিআর) কাউখালী ইউনিটের রমেন চাকমা, আরএইস্টেপ ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য ঘাগড়া ইউনিয়নের শান্তি লতা চাকমা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ঘাগড়া এলাকার পিয়াসী চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য নাইল্যাছড়ির মনোয়ারা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কাউখালী সদরের মিনু আক্তারকে জয়িতা উপাধী দিয়ে পুরষ্কার দেওয়া হয়।
Previous Articleউন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান
Next Article হাতির পর এবার সিংহে সওয়ার ঊষাতন
