রাঙামাটির কাউখালীর ঘাগড়ায় বাস চাপায় সাহেদ হোসেন (২১) নামের এক সাইক্লিস্ট নিহত হয়েছে। বুধবার দুপুরে এঘটনা ঘটে। নিহত সাহেদ হোসেন চট্টগ্রামের চাঁদগাঁও থানার লালের বাড়ি রিয়াজ উদ্দিন সড়কের সমছের ইসলাম এর ছেলে।
পুলিশ জানায়- চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা গ্রামী নিউ আশার আলো নামের যাত্রীবাহি বাস রাঙামাটি জ নং-০৪-০৪২ সাথে চট্টগ্রাম থেকে ফ্রেন্ড সাইক্লিস্ট অফ বাংলাদেশ টিমের আট জনের একটি গ্রুপ রাঙামাটি আসার পথে ঘাগড়া রেস্টহার্ট পুলিশ ক্যাম্প এলাকায় সাহেদকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাউখালী থানার এসআই সালাম জানান- ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। এ ঘটনায় বাস চালক মোঃ হোসেন আলী (৪০) ও বাসটিকে আটক করা হয়েছে।
Previous Articleপ্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি ছাত্রদলের শোডাউন
Next Article পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চান জনপ্রতিনিধিরা