সারাদেশের ন্যায় কাউখালীতেও প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। রবিবার শুরু হয় এ পরীক্ষা। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এবার প্রশ্নপত্রে থাকছে না নৈর্বত্তিক। প্রাথমিক ও ইবতেদায়ী মিলে ছয়টি কেন্দ্রে মোট পরিক্ষার্থীর ১৪৭৮ জন। প্রথম দিনে ২৮ জন শিক্ষার্থী পরিক্ষা দিতে আসেনি।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে- ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭৮ শিক্ষার্থীর মধ্যে মেয়ে শিক্ষার্থী ৭৯৭, ছেলে শিক্ষার্থী ৬৮২। প্রাথমিকে ১৩৫৭ ও ইবতেদায়ীতে ১২১ জন। এর মধ্যে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৫, ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয় ১৩৬, ঘাগড়া উচ্চ বিদ্যালয় ২১১, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় ২৯০, পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ১৯০, তারাবনিয়া উচ্চ বিদ্যালয় ১৬৭ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা জানান- যথা সময়ে কেন্দ্রে কেন্দ্রে প্রশ্ন পৌঁছানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হল সুপার ছাড়া কেন্দ্রের সকলকে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।