কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটির কাউখালীতে দুই ইটভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল এলাকার জেবিএম ও কেবিএম ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানা যায়, সুগারমিল এলাকার ইটভাটায় পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট জেবিএম ও কেবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এসময় জেবিএম ইটভাটায় পাহাড় কাটা ও ফসলি জমিতে গভীর গর্ত করে মাটি অনত্র সরিয়ে ফেলা, জ¦ালানি কাঠ ব্যবহারের অপরাধে সাড়ে চার লক্ষ টাকা এবং কেবিএম ইটভাটায় মাটি কাটা, জ¦ালানি হিসেবে কাঠ ব্যবহার করায় দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে এধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে বলে মুচলেকা দেন দুই ইটভাটার মালিক পক্ষ।
কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া জানান- পাহাড় কাটা হচ্ছে এমন তথ্য পেয়ে বুধবার সন্ধ্যায় জেবিএম ও কেবিএম দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে কেবিএম ইটভাটায় দেড় লক্ষ টাকা এবং জেবিএম ইটভাটায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
