কাপ্তাই প্রতিনিধি
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম রোববার কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেছেন। এসময় তিনি বাগানে বিটি-২ চা চারা রোপণ করেন এবং শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বাগানের চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব ও চা বোর্ডের সদস্য মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বোর্ড সচিব রুহুল আমীন, উপ-পরিচালক (পরিকল্পনা) মুনীর আহমেদ, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, পরিচালক খোরশেদুল আলম কাদেরী, পরিচালক ফয়সাল আমীন কাদেরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ওয়াগ্গাছড়া চা বাগানের কারখানা পরিদর্শন করেন।
