বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,রাঙামাটি নগর শাখার সাধারন সম্পাদক আলী আকবর সুমনের উদ্যোগে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার বিকালে রাঙামাটি শহরের তবলছড়িতে একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মাসুদ পারভেজ,সদর থানা যুবদলের সহসভাপতি আব্দুল মজিদ নান্টু,কলেজ ছাত্রদলের সহসভাপতি ফজরুল ইসলাম,নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম,কলেজ ছাত্রদলের সহসাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম রুবেল,জেলা ছাত্রদলের সদস্য শাহাদাত হোসেন মুন্না প্রমুখ।
ছাত্রদল নেতারা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
তারা শিক্ষার্থীদের বাংলাদেশী জাতীয়তাবাদ এর লক্ষ্য উদ্দেশ্যে সম্পর্কে ধারণা দিয়ে বলেন, একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের চর্চা ও প্রয়োগের মাধ্যমেই সঠিক দেশপ্রেম নিশ্চিত করা যায়।
তারা দেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশগড়ার সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান।
