রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিএনজি চালক সমিতি অফিসের সিঁড়ি নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি সাগর চক্রবর্ত্তী সিএনজি চালক সদস্যদের হাতে লাঞ্ছিত হন। সিএনজি চালক সমিতির অফিসের সিঁড়ি সরানোকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে দুুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। ব্যবসায়ী সমিতির সদস্যরা সিঁড়িটি সরাতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা হয়। উভয় পক্ষ হাতুড়ি, লাটিসোটা নিয়ে মারমুখী অবস্থান নিলে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি কামরুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, বাজারে একটি সিঁড়ি সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। কাপ্তাই থানার উপ পরিদর্শক যশ চাকমা নেত্বত্বে পুলিশ এবং ১৯ বিজিবি সুবেদার এ্যাডজুটেন্ট মাঈন উদ্দিনের নেত্বত্বে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে উত্তেজনা প্রশমন করেন।
কাপ্তাই বণিক কল্যাণ সমিতির সভাপতি সাগর চক্রবর্ত্তী জানান, সিএনজি সমিতিকে এই মাসের জুলাইয়ের ১ তারিখের মধ্যে সিঁড়ি সরানোর জন্য নোটিশ প্রদান করা হলেও তারা বেআইনিভাবে এই সিঁড়ি না সরালে ব্যবসায়ীদের ক্ষতির দিক বিবেচনা করে আজকে সিঁড়িটি সরাতে গেলে সিএনজি সমিতির কয়েকশ সদস্য লাঠি সোটা নিয়ে ব্যাবসায়ীদের ওপর চড়াও হয়। এতে তিনিসহ কয়েকজন শারীরীকভাবে লাঞ্ছিত হন। অপরদিকে সিএনজি চালক সমিতির সভাপতি আব্দুস সোবহান অভিযোগ করেন ব্যাবসায়ী সমিতির সদস্যরা তাদের ব্যবহৃত সিঁড়িটি সমিতির কাউকে না জানিয়ে সরিয়ে ফেলে। এতে চালক সমিতির সদস্যরা বাধা দিলে ব্যাবসায়ীরা চালক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে লাঞ্ছিত করে। তিনি জানান, গত ২০ বছরেরও অধিক সময় ধরে সিএনজি সমিতি তাদের অফিসের কাজে ব্যবহার করে আসছে। এদিকে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম দুই পক্ষকে ব্যবসায়ী সমিতির অফিসে নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই প্রতিবেদকে জানান, বাজারের একটি সিঁড়ি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন যাবত উত্তেজনা চলে আসছিল। এই সমস্যা নিয়ে উপজেলা মাসিক সমন্বয় সভায় দুই পক্ষকে নিয়ে আগামীকাল সমঝোতা মিটিং করার কথা থাকলেও আজকে দুই পক্ষ মারমুখী অবস্থান নেওয়ায় পুলিশ এবং বিজিবির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এদিকে এই বিষয়ে রোববার সকালে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষে দুই পক্ষকে নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান।
