রাঙামাটির এনজিও সিসিডিআর এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে সাধারণ জনগণ। বৃহস্পতিবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে সিসিডিআর অর্থলগ্নি উদ্ধার কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সিসিডিআর অর্থলগ্নি উদ্ধার কমিটির আহ্বায়ক করিম আকবর’র সভাপতিত্বে এবং সদস্য সচিব খোকন কুমার দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শিশু নিকেতনের অধ্যক্ষ মোস্তফা কামাল, গ্রাহক ডা. রণজিত কুমার ধর, নজরুল ইসলাম, মো: তারেক, প্রকাশ বড়ুয়া, মৃদুল ধর, সেলিম উদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, সিসিডিআর নামে এনজিওটি সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে প্রতারণা করেছে। রাঙামাটি সদরের প্রায় ৫ হাজার গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাত করেছে এনজিওটি।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে এনজিওটি তাদের টাকা ফেরত না দিয়ে প্রতারণা করেছে, এনজিও পরিচালককে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষ এখনো পর্যন্ত তাদের প্রাপ্ত টাকা ফেরত পায়নি। তাই বক্তারা প্রশাসনকে ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেন, এই এক সপ্তাহের মধ্যে এনজিওটির পরিচালককে গ্রেপ্তারসহ টাকা ফেরত দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

৩ Comments
বাঘাইছড়ির উপজেলার সকল গ্রাহক আপনাদের সাথে আছে।
যোগাযোগ রাখবেন।
আমি খাগড়াছড়ি থেকে….আমি ও আমার অনেক প্রতিবেশী এই সিসিডিআর এ সঞ্চয় জমা করেছি…কিন্তু এখনো কেউ টাকা পাইনি……