সাইফুল হাসান
রাঙামাটি বেতার কেন্দ্র এলাকায় একটি প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
আজ ( ১ জুলাই) রাঙামাটি বেতার ভবন সংলগ্ন ঝোপ থেকে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা।
রিপন ও রবি চাকমা জানান, লকডাউনের কারণে গাড়ি না চলায় তারা হেটে অফিসে আসছিলেন, কম হাটার জন্য ঝোপের ভিতর দিয়ে আসার সময় বিড়াল স্বাদৃশ্য একটি প্রাণীকে পরে থাকতে দেখে কৌতুহল নিয়ে দেখতে গিয়ে বুঝতেেপারের এটি লজ্জাবতী বানরের বাচ্চা। সামনে একটি পা বিচ্ছিন্ন হয়ে আহত অবস্থা পরে আছে। তারা সেটিকে উদ্ধার করে বেতার কেন্দ্রে নিয়ে এসে প্রাথমিক সেবা দিয়ে বন বিভাগকে খবরদেন। পরে বনবিভাগ লোকজন এলে বানরটি তাদেকে হস্তান্তর করা হয়।
রাঙামাটি সদর রেঞ্জ অফিসার এস এম মাহবুবুল আলম বলেন, এক সময় পার্বত্য চট্টগ্রামে এই প্রজাতির বানর পাওয়া গেলেও এখন তা প্রায় বিলুপ্ত। তিনি আরোও বলেন, এটি বাচ্চা বানর, এই এলাকায় হয়তো মা বারনটিও থাকতে পারে। তবে বাচ্চা বানরটি কুকুর বা অন্য কোন প্রাণীর আক্রমনে পা বিচ্ছিন্ন হয়েছে। তিনি বলেন, আগে বানরটিকে প্রাণীসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ কারার পর সিদ্ধান্ত নেয়া হবে এটিকে কোথায় অবমুক্ত করা হবে। 
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন।
